জুভেন্টাসে খেদিরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যাচ্ছেন স্যামি খেদিরা—গুঞ্জনটা শোনা যাচ্ছিল বেশ কয়েক দিন ধরেই। কাল জুভেন্টাস নিশ্চিত করেছে জার্মান মিডফিল্ডারকে দলে টানার খবর। চার বছরের চুক্তিতে স্পেন ছেড়ে ইতালিতে যাচ্ছেন খেদিরা। ২৮ বছর বয়সী খেদিরাকে বিনা মূল্যেই পেয়েছে চ্যাম্পিয়নস লিগ রানার্সআপরা। জুনের ৩০ তারিখে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ১ জুলাই জুভেন্টাসে যোগ দেবেন বিশ্বকাপজয়ী এই জার্মান। ২০১০ সালে জার্মান ক্লাব ভিএফবি স্টুটগার্ট থেকে রিয়াল মাদ্রিদে এসেছিলেন খেদিরা। এএফপি।