জুভেন্টাসের জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুভেন্টাস চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠায় এগিয়ে নিয়ে আসা হলো ইতালিয়ান কাপের ফাইনালের তারিখ। পূর্বঘোষিত সূচি অনুযায়ী জুভেন্টাস এবং লাৎসিওর ফাইনালটি হওয়ার কথা ছিল ৭ জুন। সেটি এখন হবে ২০ মে। চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ৬ জুন। এক দিনের ব্যবধানে দুটি ফাইনাল পড়ায় জুভেন্টাসের সুবিধার জন্যই ইতালির ফুটবল কর্তৃপক্ষের কাপের ফাইনাল এগিয়ে আনার সিদ্ধান্ত। এএফপি।