জুভেন্টাসের পাঁচে পাঁচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>শেষ হয়ে গেল ইউরোপিয়ান ফুটবলের আরেকটি রোমাঞ্চভরা মৌসুম। চারটি লিগে প্রথাগত বড় দলগুলোরই জয়জয়কার। বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, জুভেন্টাস, পিএসজি সবাই শিরোপা ধরে রেখেছে। তবে ইংলিশ লিগে লেস্টার সিটির জয় ফুটবল ইতিহাসেরই সবচেয়ে বিস্ময়কর গল্পগুলোর একটি। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের সেই গল্পগুলো আরেকবার মনে করা যাক...

উসাইন বোল্টের ১০০ মিটার স্প্রিন্টের সঙ্গে জুভেন্টাসের এই মৌসুমের পথচলার অনেক মিল। শুরুটা একদমই মনমতো নয়, কিন্তু শেষে এসে সবাইকে পেছনে ফেলে অনায়াস জয়।

গতবারের ইতালিয়ান লিগজয়ীরা এবার মৌসুম শুরু করেছিল আন্দ্রেয়া পিরলো, কার্লোস তেভেজ ও আর্তুরো ভিদালকে হারিয়ে। এই তিন নির্ভরতার শূন্যতা পূরণে দিবালা-খেদিরা-মানজুকিচদের মতো খেলোয়াড়েরা এসেছেন। কিন্তু তাঁদের মানিয়ে নিতে বোধ হয় একটু বেশিই সময় লেগে গিয়েছিল। তার প্রভাব পড়ে জুভেন্টাসের মৌসুমের সূচনায়। লিগে প্রথম ছয় ম্যাচ শেষে মাসিমিলিয়ানো আলেগ্রির দল ছিল ১৫তম স্থানে, ১০ ম্যাচের পর ১২তম!

রেকর্ডের হিগুয়েইন
রেকর্ডের হিগুয়েইন

দুঃস্বপ্নের শেষও সেখানেই। সাসসুয়োলোর সঙ্গে লিগের দশম ম্যাচটিতে হারের পর সিনিয়র খেলোয়াড়দের উদ্যোগে ক্লাবের কর্মকর্তাদের নিয়ে দলের একটা বৈঠক হয়। ক্লাবের জার্সিটার ভার আর এর সঙ্গে চলে আসা জয়ের মানসিকতার বীজ নতুন করে বোনা হয় সেই বৈঠকেই। নতুন পথচলার শুরুও সেখানে। ১১ থেকে ৩৬—টানা ২৬ ম্যাচে আর হারতে হয়নি জুভদের। শুধু একটি ম্যাচ ড্র, বাকি সব জয়। ফল? তিন ম্যাচ হাতে রেখেই টানা পঞ্চম লিগ শিরোপা জয় জুভেন্টাসের, ইতালির প্রথম দল হিসেবে দ্বিতীয়বারের মতো টানা পাঁচ স্কুদেত্তোর রেকর্ড।
‘বোল্টের মতো ফিনিশিং’য়ের লড়াই থেকে ছিটকে গেল একসময় শিরোপার স্বপ্ন দেখা নাপোলি। ২৬ বছর পর আরও একবার শিরোপা-স্বপ্নের পেছনে ছুটতে থাকা নাপোলির জন্য শেষ পর্যন্ত সান্ত্বনা হয়ে রইল দ্বিতীয় স্থান। তৃতীয় হয়ে চ্যাম্পিয়নস লিগের প্লে-অফে খেলবে রোমা। মিলানের দুই ক্লাবের মধ্যে ইন্টার শেষ করেছে চারে, এসি মিলান সাতে।
ফিনিক্স
১৯ ম্যাচ শেষে জুভেন্টাসের পয়েন্ট ছিল ৩৯। মৌসুমের প্রথমার্ধে এত কম পয়েন্ট নিয়ে ইতালিতে কখনো কোনো দল শিরোপা জেতেনি।
সিরি ‘আ’র শীর্ষ পাঁচ
ম্যাচ জয় ড্র হার গোল পয়েন্ট
জুভেন্টাস ৩৮ ২৯ ৪ ৫ ৭৫/২০ ৯১
নাপোলি ৩৮ ২৫ ৭ ৬ ৮০/৩২ ৮২
রোমা ৩৮ ২৩ ১১ ৪ ৮৩/৪১ ৮০
ইন্টার মিলান ৩৮ ২০ ৭ ১১ ৫০/৩৮ ৬৭
ফিওরেন্টিনা ৩৮ ১৮ ১০ ১০ ৬০/৪২ ৬৪
অবনমন: ভেরোনা, ফ্রসিনোনে, কার্পি
রেকর্ডের হিগুয়েইন
গত ৬৫ বছরে ইতালিয়ান লিগে কোনো স্ট্রাইকার যা পারেননি, সেটিই করে দেখালেন গঞ্জালো হিগুয়েইন। সিরি ‘আ’র এক মৌসুমে নাপোলি স্ট্রাইকার করেছেন ৩৬ গোল! রেকর্ডটা এত দিন ছিল গুনার নরডালের, ১৯৪৯-৫০ মৌসুমে এসি মিলান স্ট্রাইকার করেছিলেন ৩৫টি গোল। ৬৬ বছর পুরোনো রেকর্ড ভাঙতে শেষ ম্যাচে ৩ গোল দরকার ছিল হিগুয়েইনের, ফ্রসিনোনের বিপক্ষে আর্জেন্টাইন স্ট্রাইকার করলেন হ্যাটট্রিক।
সর্বোচ্চ গোলদাতা
৩৬ গঞ্জালো হিগুয়েইন নাপোলি
১৯ পাউলো দিবালা জুভেন্টাস
১৮ কার্লোস বাক্কা এসি মিলান
১৬ মাউরো ইকাির্দ ইন্টার মিলান
১৪ মোহামেদ সালাহ রোমা