জুরিখের সেই রাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিফা-ব্যালন ডি’অর মানেই তো ফুটবলারদের চাঁদের হাট। কারও জন্য স্বপ্নপূরণের উপলক্ষ, আবার কারও জন্য স্বপ্নভঙ্গের। আনন্দ-হাসি-কান্না-হতাশার সেই বর্ণিল আয়োজনে কত বিচিত্র সব মুহূর্তেরই তো জন্ম হয়! সেগুলোর কোনো কোনোটি নিয়ে আবার সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা। পরশুর অনুষ্ঠানও ‘হতাশ’ করল না আলোকচিত্রীদের, মনে রাখার মতো অনেক দৃশ্যই ক্যামেরাবন্দী করার সুযোগ পেয়ে গেলেন তাঁরা।
ছবি: এএফপি, রয়টার্স, মেইল অনলাইন

.
.

স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোকে নিয়েই ক্রিস্টিয়ানো রোনালদোর পাশে বসেছিলেন মেসি। হাসিমুখে সৌজন্য বিনিময় করলেন রোনালদো ও রোকুজ্জো

.
.

বাবার পুরস্কার নেওয়ার সময় কেঁদে-টেদে একাকার। তবে তার আগে ‘আলভেজ চাচাকে’ পেয়ে থিয়াগোর মুখে একগাল হাসি। বোঝাই যাচ্ছে, আলভেজের সঙ্গে ভালোই জমে মেসিপুত্রের। আর ড্রেসিংরুমের মতো আলভেস শিশুদের মধ্যেও দারুণ জনপ্রিয়!

.
.

সবাইকে একসঙ্গে পেয়ে গেলেন মঞ্চে। উপস্থাপক জেমস নেসবিত সেলফির সুযোগটা হাতছাড়া করেন কী করে! সেই সেলফিতে জায়গা করে নিতে কার্লি লয়েড ও রোনালদোর কী আপ্রাণ চেষ্টা!

.
.

রামোস না থাকলে ছবিটা ব্রাজিলিয়ানদের পুনর্মিলনী হিসেবেই চালিয়ে দেওয়া যেত। ফিফপ্রো একাদশের পুরস্কার নিতে মঞ্চে উঠেছিলেন তিন ব্রাজিলিয়ান নেইমার, থিয়াগো সিলভা ও মার্সেলো

.
.

এবার আর বিচিত্র স্যুট পরে আবির্ভাব ঘটেনি মেসির। তবে সেই ‘অভাব’ পূরণ করে দিলেন পল পগবা। ফ্রেঞ্চ মিডফিল্ডারের সঙ্গী ছিলেন তাঁর মা