জেএফএ কাপ মহিলা ফুটবল
আঞ্চলিক পর্বে কাল ফরিদপুরে নারায়ণগঞ্জ ৪-০ গোলে হারিয়েছে ফরিদপুরকে। গোল করেছেন তামান্না, শ্রাবণী, সালেহা ও অহনা। লক্ষ্মীপুরে খাগড়াছড়ি ১১-০ গোলে হারিয়েছে লক্ষ্মীপুরকে। চম্পা মারমা সর্বোচ্চ ৫টি গোল করেছেন।
নড়াইলে আঞ্চলিক পর্বের ফাইনালে উঠেছে মাগুরা ও নড়াইল। প্রথম সেমিফাইনালে মেধার জোড়া গোলে মাগুরা হারিয়েছে যশোরকে। অন্য সেমিফাইনালে নড়াইল ৪-০ গোলে হারিয়েছে গোপালগঞ্জকে।
রাজশাহীতে দিবার একমাত্র গোলে কুষ্টিয়া হারিয়েছে রাজশাহীকে। রংপুরে প্রথম সেমিফাইনালে ঠাকুরগাঁও ৭-০ গোলে হারিয়েছে গাইবান্ধাকে। মুন্নি হ্যাটট্রিকসহ ৪ গোল করেছেন। অন্য সেমিফাইনালে রংপুর ৯-০ গোলে পঞ্চগড়কে হারিয়েছে। লাবনী ৫টি ও লিমু ৩টি গোল করেছেন।
টাঙ্গাইলে সেমিফাইনালে ময়মনসিংহ ৭-০ গোলে গাজীপুরকে হারিয়েছে। শামসুন্নাহার ও সাজেদা হ্যাটট্রিক করেছেন। মিনার জোড়া গোলে অন্য সেমিফাইনালে টাঙ্গাইল হারিয়েছে জামালপুরকে।