জেনিতে 'নবাগত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

কত ক্লাব তো কত খেলোয়াড় কিনেছে। কিন্তু জেনিত সেন্ট পিটার্সবার্গের মতো দাও বোধ হয় আর কেউ মারতে পারেনি। বিখ্যাত কার্টুন দ্য সিম্পসন্সের নাম শুনেছেন? সেই সিম্পসন্সের অন্যতম চরিত্র বার্টকে দলে এনেছে রাশিয়ার ক্লাব জেনিত। ভাবছেন, পুরোটাই বোধ হয় একটা তামাশা। মোটেই তা নয়। বিশ্বাস না হলে জেনিতের ওয়েবসাইটে ঢুকে দেখুন। পরশু সেখানে একদম আনুষ্ঠানিকভাবে ঘোষণাটা দেওয়া হয়েছে। টোয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্সের সঙ্গে (সিম্পসন্সের প্রযোজনা প্রতিষ্ঠান) রীতিমতো চুক্তি করেই দলে এনেছে। এর মধ্যে বার্টকে ৮৭ নম্বর জার্সিও দেওয়া হয়েছে। তা এত সংখ্যা থাকতে ৮৭ কেন? ১৯৮৭ সালে প্রথম মুক্তি পায় সিম্পসন্স, বার্টের জন্মসাল ওটা। সে কারণেই এই সংখ্যা। তবে বার্টকে মাঠে গিয়ে খেলতে হবে না। আপাতত মাঠের বাইরে মাস্কট হিসেবে দর্শকদের মনোরঞ্জন করলেই চলবে। মেট্রোডটকম।