খেলা কখন, কোন টিভিতে, পয়েন্ট টেবিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেইমার ও মেসি দু রকম অভিজ্ঞতার মুখোমুখি বাছাই পর্বে। ছবি: এএফপি
নেইমার ও মেসি দু রকম অভিজ্ঞতার মুখোমুখি বাছাই পর্বে। ছবি: এএফপি

আর বাকি দুটি ম্যাচ। ৬ পয়েন্টের খেলা। এই হিসাব সামনে রেখে আজ শুরু হচ্ছে ইউরোপ ও দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বের শেষ অধ্যায়। আজকের ম্যাচের পর আরও একটি করে ম্যাচ থাকবে দলগুলোর। অনেক দলের কাছেই শেষ দুটি ম্যাচ ভীষণ গুরুত্বপূর্ণ। স্বাগতিক রাশিয়াসহ আটটি দলের ২০১৮ বিশ্বকাপ নিশ্চিত হয়েছে। ২৪টি দলের এখনো জায়গা করে নেওয়া বাকি।

জেনে নিন টিভি সূচি:

বিশ্বকাপ বাছাই: দক্ষিণ আমেরিকা

বলিভিয়া-ব্রাজিল

(সরাসরি, রাত ২টা, সনি টেন ২)

ভেনেজুয়েলা-উরুগুয়ে

(সরাসরি, রাত ৩টা, সনি টেন ১)

আর্জেন্টিনা-পেরু

(সরাসরি, আগামীকাল ভোর ৫-৩০ মি., সনি টেন ৩)

চিলি-ইকুয়েডর

(সরাসরি, আগামীকাল ভোর ৫-৩০ মি., সনি টেন ২)

কলম্বিয়া-প্যারাগুয়ে

(সরাসরি, আগামীকাল ভোর ৫-৩০ মি., সনি টেন ১)

বিশ্বকাপ বাছাই: ইউরোপ

আর্মেনিয়া-পোল্যান্ড

(সরাসরি, রাত ১০টা, সনি টেন ২)

ইংল্যান্ড-স্লোভেনিয়া

(সরাসরি, রাত ১২-৪৫ মি., সনি টেন ৩)

স্কটল্যান্ড-স্লোভাকিয়া

(সরাসরি, রাত ১২-৪৫ মি., সনি টেন ১)


দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে এখন পর্যন্ত কেবল ব্রাজিল বিশ্বকাপ নিশ্চিত করেছে। বাকি তিনটি জায়গার জন্য কাগজে-কলমে হলেও ছয় থেকে সাতটি দলের সুযোগ আছে। ফলে বেশ রোমাঞ্চ জেগেছে এ অঞ্চলের বাছাই পর্বের ম্যাচ নিয়ে। বিশেষ করে গতবারের রার্নাস আপ ও লিওনেল মেসির দলকে বিশ্বকাপে দেখা যাবে কি না, এ নিয়ে কৌতূহল আছে। অবশ্যই পাঁচে থেকে শেষ করলেও প্লে অফ খেলার সুযোগ থাকবে এই অঞ্চলের দলগুলোর।

দল

জয়

ড্র

পরাজয়

গোল ব্যবধান

পয়েন্ট

ব্রাজিল

১১

৪

১

+২৭

৩৭

উরুগুয়ে

৮

৩

৫

+১০

২৭

কলম্বিয়া

৭

৫

৪

+৩

২৬

পেরু

৭

৩

৬

+১

২৪

আর্জেন্টিনা

৬

৬

৪

+১

২৪

চিলি

৭

২

৭

+১

২৩

প্যারাগুয়ে

৬

৩

৭

-৬

২১

ইকুয়েডর

৬

২

৮

০

২০

বলিভিয়া

৪

১

১১

−২০

১৩

ভেনেজুয়েলা

 ১

৫

১০

−১৭

৮