জেনে রাখুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নস লিগে রেকর্ড ১২তম শিরোপা জিতল রিয়াল মাদ্রিদ, ১৯৯০ সালে এসি মিলানের পর প্রথম দল হিসেবে ধরে রাখল ইউরোপের শ্রেষ্ঠত্ব।

চ্যাম্পিয়নস লিগে প্রথম দল হিসেবে ৫০০ গোল হলো রিয়ালের।

১৯৫৮ সালের পর এই প্রথম ইউরোপিয়ান ডাবল (লিগ ও চ্যাম্পিয়নস লিগ) জিতল রিয়াল। 

এ মৌসুমে সব টুর্নামেন্টের সবগুলো ম্যাচেই গোল করেছে রিয়াল, সব মিলিয়ে টানা ৬৫ ম্যাচে গোল করল জিদানের দল।

ক্লাব ও দেশের হয়ে সব টুর্নামেন্ট মিলিয়ে ৬০০ গোল রোনালদোর। চ্যাম্পিয়নস লিগ যুগে তিনটি ফাইনালে গোল করা একমাত্র খেলোয়াড়ও পর্তুগিজ উইঙ্গার।

নয়টি ফাইনাল খেলে এ নিয়ে রেকর্ড সাতটি ফাইনালে হারল জুভেন্টাস।