জেনে রাখুন বাংলাদেশের খেলা কবে ও কখন

১৫ জানুয়ারি শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু গোল্ডকাপের প্রথম দিনেই বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিনির বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ১৯ জানুয়ারি। দুই গ্রুপের সেরা দুটি দল উঠবে সেমিফাইনালে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী ফিলিস্তিন ও শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপে আছে মরিশাস, বুরুন্ডি ও সেশেলস। ২২ ও ২৩ জানুয়ারি হবে দুটি সেমিফাইনাল। ফাইনাল ২৫ জানুয়ারি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে বিকেল ৫টায়।
দলগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে সবচেয়ে এগিয়ে আছে ফিলিস্তিন। ১০৬ নম্বরে থাকা দলটি এবারও টুর্নামেন্টের অন্যতম ফেবারিট। এর পরে ধারাবাহিকভাবে বুরুনডি (১৫১), মরিশাসও (১৭২) বাংলাদেশ (১৮৭), সেশেলস (২০০) ও সবার তলানিতে শ্রীলঙ্কা (২০৫)।
১৫ জানুয়ারি | বাংলাদেশ-ফিলিস্তিন |
১৬ জানুয়ারি | মরিশাস-বুরুন্ডি |
১৭ জানুয়ারি | ফিলিস্তিন-শ্রীলঙ্কা |
১৮ জানুয়ারি | সেশেলস-বুরুন্ডি |
১৯ জানুয়ারি | বাংলাদেশ-শ্রীলঙ্কা |
২০ জানুয়ারি | মরিশাস-সেশেলস |
২২ জানুয়ারি | ১ম সেমিফাইনাল ( চ্যাম্পিয়ন ‘এ’– ‘বি’ রানার্সআপ) |
২৩ জানুয়ারি | দ্বিতীয় সেমিফাইনাল ( চ্যাম্পিয়ন ‘বি’– ‘এ’ রানার্সআপ) |
২৫ জানুয়ারি | ফাইনাল |