প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেনেশুনেই তাহলে বিষ পান করলেন জেরেমি ম্যাথু! পেশাদার খেলোয়াড়দের জন্য ধূমপান অতি অবশ্যই গর্হিত একটা কাজ। ভুল করে কেউ করে ফেললেও সেটার জন্য সমালোচিত হতে হয়েছে। অ্যাশলি কোল ও জ্যাক উইলশেয়ারের ঘটনা খুব বেশি দিন আগের নয়। দুজনই পরে ধূমপানের অভ্যাসের জন্য ক্ষমা চেয়েছেন। অথচ ম্যাথু অম্লান বদনে স্বীকার করলেন, তিনি ধূমপান করেন! ‘আমি খুব একটা ধূমপান করি না, কিন্তু যখন ইচ্ছা হয় তখন করি’—বলেছেন কদিন আগে ভ্যালেন্সিয়া থেকে বার্সায় যোগ দেওয়া ডিফেন্ডার। এমনিতেই বার্সার নতুন কোচ লুইস এনরিকের ভাবমূর্তিটা কড়া মাস্টারমশাইসুলভ। ম্যাথু প্রকাশ্যে এমনটা বলার পর এখন প্রতিক্রিয়া কী হয় কে জানে! গোলডটকম।