জেরার্ড পিকের 'হাত' বাজি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেরার্ড পিকের একটা হাত পেতে চান? তাহলে একটা বাজি ধরতে হবে। জিতলেই পিকের একটা হাত পেয়ে যাবেন।

ভাবছেন, এটা আবার কেমন অদ্ভুত কথা? কথাটা কিন্তু পিকে নিজেই বলেছেন। কিন্তু বাজিটা কী নিয়ে? নেইমার বার্সেলোনা থেকে রিয়াল মাদ্রিদে যাওয়ার একটা গুঞ্জন উঠেছিল কয়েক দিন আগে। শেষ পর্যন্ত সেটা গুঞ্জনই থেকে গেছে, নেইমার বার্সার সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তি করেছেন। পিকের মতে, নেইমার এখন তো নয়ই, কখনোই রিয়ালে যাচ্ছেন না, ‘আমি নিজের হাত বা বাহু বাজি রাখতে পারি নেইমার কখনো রিয়াল মাদ্রিদে যাবে না। সে বার্সেলোনাকে ভালোবাসে, এই ক্লাবের সঙ্গে তার সম্পর্কটাও মধুর। আমার মনে হয় সে এখানে আরও অনেক বছর থাকবে।’ দেখা যাক, নেইমার পিকের ‘মান’ রাখেন কি না! মার্কা।