জেরার্ড যুক্তরাষ্ট্রেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিভারপুল থেকে বিদায়ের ঘোষণা দেওয়ার পরেই গুঞ্জনটা শোনা যাচ্ছিল। সেটিই নিশ্চিত হলো কাল, স্টিভেন জেরার্ড যাচ্ছেন আটলান্টিকের ওপারেই। সামনের মৌসুমে তাঁর ঠিকানা হচ্ছে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের (এমএলএস) কোনো ক্লাব। কাল লিভারপুল নিজেদের টুইটার অ্যাকাউন্টে ব্যাপারটা নিশ্চিত করেছে। শোনা যাচ্ছে, ইংল্যান্ডের পূর্বসূরি ডেভিড বেকহামের ক্লাব এলএ গ্যালাক্সিই হতে পারে জেরার্ডের নতুন ঠিকানা। এএফপি।