জেরার্ডই ভরসা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিভারপুল থেকে বিদায়ের ঘোষণা দেওয়ার পরেই বলেছিলেন, ক্লাবের হয়ে শেষবারের মতো কিছু জেতার জন্য সম্ভাব্য সবকিছু করবেন। সেটি যে কথার কথা নয়, স্টিভেন জেরার্ড পরশু দিলেন সে প্রমাণ। এফএ কাপ তৃতীয় রাউন্ডে পুঁচকে উইম্বলডনের সঙ্গে জেরার্ডের জোড়া গোলেই জিতেছে লিভারপুল। ১২ মিনিটে লিভারপুল অধিনায়কের হেড থেকে করা গোলের পর ৩৬ মিনিটে সমতা এনেছিল উইম্বলডন। দ্বিতীয়ার্ধে দারুণ এক ফ্রিকিক থেকে আরেকটি গোল করে দলের জয় নিশ্চিত করেন জেরার্ড। এএফপি।