জেরার্ডকে এমন অপমান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জেরার্ড। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জেরার্ড। ছবি: রয়টার্স

প্রিয় তারকার বিদায়ে কেঁদে ওঠে ভক্ত-সমর্থকদের মনে। কিন্তু স্টিভেন জেরার্ডের ক্ষেত্রে ব্যতিক্রমটাই হলো! কদিন আগে ১১৪ আন্তর্জাতিক ম্যাচ খেলা ৩৪ বছর বয়সী লিভারপুল তারকা জানিয়ে দিয়েছেন, আর দেখা যাবে না ‘থ্রি-লায়ন’দের জার্সিতে। কিন্তু ইংলিশ অধিনায়কের বিদায়ে যেন হাঁফ ছেড়ে বেঁচেছে সমর্থকেরা!

জেরার্ডের বিদায় ঘোষণার পর সামাজিক যোগাযোগের সাইটে পোস্ট করা বিভিন্ন ছবি-ভিডিওতে দেখা যায়, সমর্থকেরা আনন্দ উত্সব করছে! নানা হাসি-তামাশা করছে! ইংলিশ অধিনায়কের বিদায়ে যেন যারপরনাই খুশি! যেন এক জগদ্দল পাথর নেমে গেল বুক থেকে! কেউ কেউ এমনও লিখেছেন—‘কে স্টিভেন জেরার্ড?’ কথা হলো, সমর্থকেরা কেন এমন নেতিবাচক প্রতিক্রিয়া দেখাচ্ছেন?

আন্তর্জাতিক ক্যারিয়ারে জেরার্ডের প্রাপ্তি খাতাটা শূন্যই বলা যায়। ২০০০ সালে ইউক্রেনের বিপক্ষে অভিষেক । ইংলিশদের পক্ষে সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচ খেলা তৃতীয় খেলোয়াড় তিনি। তবে ইংল্যান্ডকে জেতাতে পারেননি বড় কোনো শিরোপা। এমন কি এ সময়ে বিশ্বকাপে সেমিফাইনালেও উঠতে পারেনি ইংলিশরা। শুধু তা-ই নয়, ইংলিশ জার্সি গায়ে বড় টুর্নামেন্টে জেরার্ডের স্মরণীয় তেমন কোনো মুহূর্তও নেই।

জেরার্ডের বিদায় ঘোষণার পর সমর্থকদের ‘উল্লাস’! তার বিদায়ে টুইটারে চলছে রসিকতা ।
জেরার্ডের বিদায় ঘোষণার পর সমর্থকদের ‘উল্লাস’! তার বিদায়ে টুইটারে চলছে রসিকতা ।

ক্লাব ফুটবলেও জেরার্ডের ক্যারিয়ার সাফল্যভাস্বর, তা নয়। উল্লেযোগ্য শিরোপার মধ্যে ২০০৪-০৫ মৌসুমে লিভারপুলকে চ্যাম্পিয়নস লিগ জেতানো আর ২০০৬ সালে এফএ কাপ জয়। পারেননি ‘অল রেড’দের ২৪ বছরের প্রিমিয়ার লিগ শিরোপা-খরা ঘোঁচাতে। তবে তাঁর চেষ্টায় নিশ্চয় ঘাটতি ছিল না। তবে সবাই চাই সাফল্য। এ ক্ষেত্রে জেরার্ডের ভাগ্য সুপ্রসন্ন নয়।

‘তুঘলকী’ কাণ্ডের জন্য পরিচিত মুহাম্মদ বিন তুঘলক যখন মারা গেলেন, ইতিহাসবিদেরা লিখেছিলেন, এরই মাধ্যমে তুঘলকের হাত থেকে বেঁচে গেল প্রজারা, প্রজাদের হাত থেকেও বেঁচে গেলেন তুঘলক! সূত্র: মেট্রো।