জেরার্ডকে নিয়ে বালাক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাঁর ক্লাব ক্যারিয়ারটাও প্রায় ১৭ বছরের। তবে স্টিভেন জেরার্ডের মতো একটা ক্লাবের হয়ে সেই ক্যারিয়ারের পুরোটা পার করেননি। পুরো ক্যারিয়ার একটা ক্লাবে কাটাতে হলে কত ত্যাগ স্বীকার করতে হয়, সেটা অবশ্য অজানা নয় মাইকেল বালাকের। আর সে জন্যই জেরার্ডের প্রতি তাঁর শ্রদ্ধা, ‘ওর মাপের একজন খেলোয়াড় যখন একটা ক্লাবের হয়ে এত লম্বা সময় খেলে, আর সেটাও লিভারপুলের মতো বড় ক্লাব, বুঝতে হবে ক্যারিয়ারটা আসলেই অসাধারণ।’ চেলসিতে থাকার সময় জেরার্ডের বিপক্ষে খেলার অভিজ্ঞতা থেকে বলেছেন, ‘ওর বিপক্ষে খেলাটা সব সময় আনন্দদায়ক ছিল। সে শুধু অসাধারণ ফুটবলারই নয়, মাঠেও সে ছিল দারুণ ভদ্রলোক।’ এএফপি।