জেরার্ডকে পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিভারপুল থেকে লস অ্যাঞ্জেলেস—আটলান্টিকের ওপারে। সারাটা জীবন লিভারপুলে কাটিয়ে দিয়েছেন, এবার বিদেশবিভুঁইয়ে গিয়ে খাপ খাওয়াতে হবে স্টিভেন জেরার্ডকে। এই মৌসুমেই প্রিমিয়ার লিগের ক্লাব থেকে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের এলএ গ্যালাক্সিতে নাম লিখিয়েছেন। নতুন আবাসে যাওয়ার আগে একটা পরামর্শও পেয়ে গেছেন অপ্রত্যাশিতভাবে। সেটিও যেচে এসে দিয়েছেন হলিউড অভিনেতা ক্রিস প্র্যাট। জুরাসিক ওয়ার্ল্ডখ্যাত এই অভিনেতা দুষ্টুমি করে বলেছেন, ‘লস অ্যাঞ্জেলেসে এলে আকাশে বিশাল একটা আগুনের গোলা দেখে চমকে যাবেন না যেন। ওটা আসলে সূর্য। এটা আপনাকে মেরেটেরে ফেলবে না। বরং এটার মানে, সারা বছর আপনি ভালো আবহাওয়া পাবেন।’ সারা জীবন ইংল্যান্ডের ম্রিয়মাণ রোদ ও কুয়াশা দেখে এসেছেন, ক্যালিফোর্নিয়ায় তো সূর্য সারা বছর ঝলমল করে। জেরার্ড আসলেই অন্য একটা স্বাদ পাবেন! ইএসপিএন।