জেরার্ডের বুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেরার্ডের বুট
জেরার্ডের বুট

বুটজোড়া বানানোই হয়েছিল ওই উপলক্ষের জন্য। অ্যানফিল্ডে স্টিভেন জেরার্ডের শেষ ম্যাচ, উপলক্ষটা ‘স্পেশাল’ তো বটেই। ওই ম্যাচে জেরার্ড যে বুটজোড়া পরেছিলেন, সেটাই এবার বিকিয়েছে নিলামে। দাম কত উঠেছিল, জানেন? বাংলাদেশি টাকায় মাত্র ‘৪৭’ লাখ! কে কিনেছেন, সেটা অবশ্য জানা যায়নি। ১৭ বছর ধরে প্রতিবারই অ্যাডিডাস জেরার্ডের জন্য বিশেষ একজোড়া বুট বানিয়ে আসছে। অ্যানফিল্ডে শেষ ম্যাচের বুটজোড়া ছিল আরও একটু আলাদা, তাতে আলাদা করে আবার উৎকীর্ণ ছিল লিভারপুলের প্রতীক হয়ে যাওয়া স্লোগান, ‘ইউ উইল নেভার ওয়াক অ্যালোন।’ প্রায় ১৮৫ জন নিলামে অংশ নিয়েছিলেন। কিন্তু এই টাকা দিয়ে কী করা হবে? উদ্দেশ্যটা মহৎ, ব্রিটিশ রেডক্রসের জন্য তহবিল সংগ্রহ। জেরার্ডের মাধ্যমে উদ্যোগটা নিয়েছিল ‘দ্য অ্যানফিল্ড র্যাপ’ নামে একটা সংগঠন। গোলডটকম।