জেলা চ্যাম্পিয়ন কলসিন্দুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টে ময়মনসিংহ জেলায় চ্যাম্পিয়ন হয়েছে কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রাথমিক বিদ্যালয়ের মেয়েদের এই প্রতিযোগিতায় ময়মনসিংহ জেলায় টানা ষষ্ঠবারের মতো শিরোপা জিতল ধোবাউড়ার এই বিদ্যালয়।
কাল ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে জেলা পর্যায়ের চূড়ান্ত ম্যাচে কলসিন্দুর ৩-০ গোলে হারিয়েছে নান্দাইল উপজেলার চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে। বঙ্গমাতা গোল্ডকাপের জাতীয় পর্বে সর্বশেষ তিন আসরের চ্যাম্পিয়ন কলসিন্দুর ২০১১ সাল থেকে প্রতিবছরই শিরোপা জিতেছে জেলা পর্যায়ে। স্কুলের সহকারী শিক্ষক মফিজ উদ্দিন এ বছরও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ন রাখার ব্যাপারে আশাবাদী।