জেলের বাইরে পেলের ছেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘটনার শুরু ২০০৫ সালে। সেটি নিয়ে একবার খবরের শিরোনাম ‘পেলের ছেলে গ্রেপ্তার’ তো আরেকবার ‘পেলের ছেলে জেলে’। কখনোবা ‘পেলের ছেলে মুক্ত’। ঘটনাটার শেষ এখনো হয়নি।

মানি লন্ডারিং আর মাদক পাচারের অভিযোগে পেলের ছেলে এডিনহোকে ২০০৫ সালে গ্রেপ্তার করে পুলিশ। মামলাটি চলে ২০১৪ পর্যন্ত। ৩৩ বছরের জেল হয়েছিল কিংবদন্তি ফুটবলার পেলের ছেলের। এই শাস্তির বিরুদ্ধে আপিল করেছিলেন এডিনহো। জেলে যাওয়ার ছয় মাসের মাথায় প্যারোলে মুক্তিও পেয়েছিলেন। আপিলের শুনানি চলে লম্বা সময় ধরে। গত সপ্তাহে তাঁর রায় দেন বিচারক। ৩৩ বছরের জায়গায় এডিনহোকে ১৩ বছরের কারাবাসের শাস্তি দেওয়া হয়। এবার শিরোনাম, জেলে যেতেই হলো পেলের ছেলেকে। পুলিশের কাছে ধরাও দিয়েছেন এডিনহো। কিন্তু শাস্তির বিরুদ্ধে নতুন করে আপিল করেন তাঁর আইনজীবী। এই আপিলের সুরাহা না হওয়া পর্যন্ত এডিনহোকে জেলের বাইরে থাকার অনুমতি দিয়েছেন আদালত। আবার ‘মুক্ত’ পেলের ছেলে। এবার শিরোনাম আর কীই-বা দেওয়া যায়! জেলের বাইরে পেলের ছেলে—এটাই বুঝি সবচেয়ে মানানসই। এএফপি।