জেসুসকে দেখতে হাসপাতালে নেইমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেখা হলো হাসপাতালে। তবুও খুশি দুই ব্রাজিলিয়ান সতীর্থ নেইমার ও জেসুস। ছবি: টুইটার
দেখা হলো হাসপাতালে। তবুও খুশি দুই ব্রাজিলিয়ান সতীর্থ নেইমার ও জেসুস। ছবি: টুইটার

বার্সেলোনার এক হাসপাতালে চলছে গাব্রিয়েল জেসুসের চিকিৎসা। গত বৃহস্পতিবার ভেঙে যাওয়া মেটাটার্সালের সফল অস্ত্রোপচার হয়েছে ম্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের। স্বদেশি সতীর্থকে দেখতে সেখানে গিয়েছিলেন বার্সার তারকা ফরোয়ার্ড নেইমার।

দেখা হয়েছে হাসপাতালে। তাকে কী! একে অপরকে কাছে পেয়ে দুজনেই খুব খুশি। নেইমার তাঁর টুইটারে জেসুসের সঙ্গে তোলা একটি ছবিও পোস্ট করেছেন। শুভকামনা জানিয়ে একটি বার্তাও দিয়েছেন, ‘তোমাকে ভালো অবস্থায় দেখে ভালো লাগছে।’
ব্রাজিলের ক্লাব পালমেইরাস থেকে চলতি মৌসুমেই ম্যানচেস্টার সিটিতে নাম লেখান জেসুস। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা প্রথম তিন ম্যাচেই ৩ গোল করেন। ১টি গোলে করেন সহায়তা। গত সোমবার বোর্নমাউথের বিপক্ষে দলের ২-০ গোলে জেতা ম্যাচের প্রথমার্ধে চোট নিয়ে মাঠ ছাড়েন জেসুস। দুই থেকে তিন মাস মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। সূত্র: মার্কা।