জেসুসের ইচ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশ-বিভুঁইয়ে গেলেই মানুষ গৃহকাতরতায় ভোগে। গ্যাব্রিয়েল জেসুসও বা বাদ যাবেন কেন? প্রথমবারের মতো ব্রাজিলের বাইরে এসেছেন ফুটবলের নতুন আলোড়ন। তাঁকে দলে টেনেছে ম্যানচেস্টার সিটি। গৃহকাতরতায় যাতে ভুগতে না হয়, সে জন্য জেসুস ঘরকেই টেনে নিয়ে গেছেন ম্যানচেস্টারে! নতুন ক্লাবে মানিয়ে নিতে ভাই ও দুই বন্ধুকে সঙ্গী করেছেন ম্যানচেস্টার-যাত্রায়। আর মা তো আছেনই। তবে এতেও সন্তুষ্ট নন ১৯ বছর বয়সী ফরোয়ার্ড, পারলে নিজের পুরো পাড়াকেই নিয়ে আসেন ইংল্যান্ডে, ‘যদি পারতাম পুরো এলাকাই তুলে আনতাম, ইংল্যান্ডে একটা জার্ডিম পেরি (জেসুসের বেড়ে ওঠার স্থান) বানিয়ে ফেলতাম।’ জানুয়ারির আগে খেলতে পারছেন না জেসুস, দেখা যাক এর আগে ম্যানচেস্টারে ছোট্ট একটা জার্ডিম পেরি বানাতে পারেন কি না! ডেইলি মেইল।