জোকোভিচের বিদায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগের দিনই পরাজয় চোখ রাঙাচ্ছিল তাঁকে। প্রথম দুই সেট হেরে বসার পর বৃষ্টিকে মনে হচ্ছিল ‘আশীর্বাদ’। কিন্তু কাল তৃতীয় সেটে জিতলেও শেষ পর্যন্ত আর পারলেন না নোভাক জোকোভিচ। যুক্তরাষ্ট্রের স্যাম কোয়েরি র্যা ঙ্কিংয়ে এক নম্বর ও গত দুবারের চ্যাম্পিয়নকে ৭-৬ (৮/৬), ৬-১, ৩-৬, ৭-৬ (৭/৫) গেমে হারিয়ে বিদায় করে দিলেন উইম্বলডন থেকে। এতে উন্মুক্ত যুগে গ্র্যান্ড স্লামে রেকর্ড টানা ৩০ ম্যাচ জয়ের ধারায় ছেদ পড়ল জোকোভিচের। টানা ২৮ বার কমপক্ষে কোয়ার্টার ফাইনালে ওঠার পর এই প্রথম তৃতীয় রাউন্ডেই ছুটি। এএফপি।