জোকোভিচের খেলা দেখলেন রোবেন-লেভানডফস্কিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বায়ার্ন তারকাদের সঙ্গে জোকোভিচ। ছবি-টুইটার
বায়ার্ন তারকাদের সঙ্গে জোকোভিচ। ছবি-টুইটার

তারকাদেরও আছে তারকা ভক্ত। নইলে কি আর নোভাক জোকোভিচের খেলা দেখতে কোর্টে যান আরিয়েন রোবেন-রবার্ট লেভানডফস্কিরা! কিংবা রোবেন-লেভাদের সঙ্গে দেখা হওয়ার পর উচ্ছ্বসিত হয়ে টুইট করেন জোকোভিচ!

লেভানডফস্কি-জোকোভিচের সাক্ষাৎ। ছবি-টুইটার
লেভানডফস্কি-জোকোভিচের সাক্ষাৎ। ছবি-টুইটার

তো ঘটনাটা কোথায় ঘটেছে? কাতারের দোহায়। জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ সেখানে কিছুদিনের প্রস্তুতি ক্যাম্প করেছে। সময়ের অন্যতম সেরা টেনিস তারকা সার্বিয়ার নোভাক জোকোভিচও সেখানে খেলছেন কাতার ওপেনে। কাল সেমিফাইনালে স্পেনের ফার্নান্দো ভারদাসকোর বিপক্ষে জোকোভিচের ম্যাচটা দেখতে গিয়েছিলেন লেভানডফস্কি, রোবেন, জাবি আলোনসো, থিয়াগো আলকান্তারাসহ বায়ার্নের এক ঝাঁক তারকা। জোকোভিচ ৪-৬, ৭-৬, ৬-৩ গেমে জেতার পর তাঁর সঙ্গে দেখাও করেছেন সবাই মিলে। শুভেচ্ছা জানিয়েছেন।

গল্প করছেন রোবেন-জোকোভিচ। ছবি-টুইটার
গল্প করছেন রোবেন-জোকোভিচ। ছবি-টুইটার

ফুটবল মাঠের বড় বড় সব তারকাদের কাছ থেকে শুভেচ্ছা পেয়ে আপ্লুত জোকোভিচও। বায়ার্ন তারকাদের সঙ্গে ছবি তো তুলে রেখেছেনই, সেই ছবি পরে টুইটারে দিয়ে লিখেছেন, ‘ধন্যবাদ বন্ধুরা। তোমাদের সঙ্গে দেখা হওয়ায় খুব ভালো লাগছে। ভালো থেকো।’
পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বিশ্বের দুই নম্বর টেনিস তারকার সঙ্গে দেখা হওয়ার অনেকগুলো ছবি টুইটারে প্রকাশ করা হয়েছে বায়ার্ন মিউনিখ ক্লাব থেকেও। টুইটার।