জোকোভিচের প্যারিস জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিলোস রাওনিচকে হারিয়ে প্যারিস মাস্টার্স জিতলেন নোভাক জোকোভিচ। ফল ৬-২, ৬-৩; রাওনিচকে হারাতে জোকোভিচ সময় নিলেন মাত্র ১ ঘণ্টা ২৩ মিনিটে। এই জয়ে সার্বিয়ান তারকার বছর শেষে র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকাটা অনেকটাই নিশ্চিত। বাবা হওয়ার পর প্রথম শিরোপা বলে জোকোভিচ দারুণ খুশি, ‘সপ্তাহের সেরা ম্যাচটাই খেলেছি আমি। এখানে ট্রফি জিততে পেরে খুবই খুশি।’ খুশি হওয়ার আরও কারণ আছে সার্বিয়ান তারকার। টুর্নামেন্টের ইতিহাসে তিনিই প্রথম টানা দুবার জিতলেন শিরোপা। পরশুর ফাইনালটি ছিল এটিপি সার্কিটে তাঁর ৬০০তম জয়ও। এএফপি, রয়টার্স।
সবচেয়ে বেশি ম্যাচ জয়
৯৯১ রজার ফেদেরার সুইজারল্যান্ড
৭০৬ রাফায়েল নাদাল স্পেন
৬১১ লেইটন হিউইট অস্ট্রেলিয়া
৬০২ ডেভিড ফেরার স্পেন
৬০০ নোভাক জোকোভিচ সার্বিয়া
বর্তমানে যাঁরা খেলছেন