জোলার দায়িত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বছর পর কোচিংয়ে ফিরলেন জিয়ানফ্রাঙ্কো জোলা। ইতালিয়ান সাবেক ফুটবলার দায়িত্ব নিলেন ক্যালিয়ারির। ২০০৫ সালে সার্দিনিয়ার এই ক্লাবেই সর্বশেষ খেলেছিলেন জোলা। সিরি ‘আ’তে এবার অবনমন অঞ্চলের আশপাশে থাকা ক্লাবটি গত সোমবার বরখাস্ত করে কোচ জেমাক জেমানকে। সর্বশেষ ইংলিশ ক্লাব ওয়াটফোর্ডকে কোচিং করানো ৪৮ বছর বয়সী জোলা কাজে নেমে পড়বেন রোববার থেকেই। ক্লাবে জোলা সহকারী হিসেবে পেয়েছেন ইতালির সাবেক স্ট্রাইকার পিয়েরলুইজি ক্যাসিরাগিকে। এএফপি।