জয়-শান্তর হ্যাটট্রিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় যুব ফুটবলের দ্বিতীয় দিনে হ্যাটট্রিক হয়েছে দুটি। জয় বর্মণের ৪ গোলে টাঙ্গাইল ৬-০ ব্যবধানে হারিয়েছে জামালপুরকে। শান্তর হ্যাটট্রিকে ফেনী লক্ষ্মীপুরের বিপক্ষে পেয়েছে ৪-০ গোলের জয়। একই দিনে জয় নিয়ে মাঠ ছেড়েছে ঝিনাইদহ, গাজীপুর, সিলেট, হবিগঞ্জ, রংপুর, গাইবান্ধা, রাঙামাটি, পাবনা ও রাজবাড়ী। যশোর-বাগেরহাট, ফরিদপুর-পিরোজপুর আর জয়পুরহাট-বগুড়ার ম্যাচ তিনটি হয়েছে গোলশূন্য ড্র। এদিন মাঠে আসেনি মেহেরপুর ও ভোলা। ভোলার বিপক্ষে ওয়াকওভার পেয়েছে পটুয়াখালী। আর নারায়ণগঞ্জ ওয়াকভার পেয়েছে মেহেরপুরের বিপক্ষে।