প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাফে শুভ সূচনা করেছে মালদ্বীপ। কাল ত্রিবান্দ্রামের গ্রিন ফিল্ড স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে সাবেক চ্যাম্পিয়নরা ৩-১ গোলে হারিয়েছে ভুটানকে।
ম্যাচের ৯ মিনিটে ইমাজ আহমেদের গোলে প্রথমে এগিয়ে যায় মালদ্বীপ। কিন্তু ২০ মিনিটে গোল করে ভুটানকে সমতায় ফেরান শেরিং দরজি। ৩২ মিনিটে আসাদুল্লাহ আবদুল্লাহর গোলে আবারও এগিয়ে যায় মালদ্বীপ। আর ৭১ মিনিটে আলী আশফাক করেন ম্যাচের তৃতীয় গোল। আগামীকাল দ্বিতীয় ম্যাচে মালদ্বীপ বাংলাদেশের মুখোমুখি হবে।