প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে শুরু হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ফুটবল সুপার লিগ। আগামী অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠেয় এই লিগের সম্ভাব্য ভেন্যু হিসেবে কাল তিনটি ভেন্যু দেখতে যান ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, স্পনসর প্রতিষ্ঠান ও বাফুফে কর্মকর্তারা।
হেলিকপ্টারে ঝটিকা সফরের শুরুতে ময়মনসিংহ স্টেডিয়াম পরিদর্শন শেষে প্রতিনিধিদলের সদস্য বাফুফে সহসভাপতি বাদল রায় জানালেন, প্রাথমিকভাবে ময়মনসিংহ স্টেডিয়াম বিবেচনায় আছে। এরপর রংপুর, রাজশাহী স্টেডিয়াম দেখে প্রতিনিধিদলটি ফিরে আসে ঢাকায়।
তবে কোনো ভেন্যুর ব্যাপারেই চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনটির মধ্যে রাজশাহী একটু এগিয়ে আছে। এই স্টেডিয়ামে সংস্কারকাজ খুব বেশি প্রয়োজন হবে না বলে জানালেন বাদল। ঢাকা ও চট্টগ্রাম ভেন্যু অবশ্য পরিদর্শনের প্রয়োজন দেখছেন না কর্মকর্তারা।