টট্টিতে মুগ্ধ রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বশেষ ১১ ম্যাচে ছয় গোল করেছেন, করিয়েছেন আরও পাঁচটি! সেটিও কিনা ৪০ বছর বয়সে! রোমার ইতালিয়ান স্ট্রাইকার ফ্রান্সেসকো টট্টিকে নিয়ে রীতিমতো মুগ্ধ ক্রিস্টিয়ানো রোনালদো। গাজেত্তা দেল্লো স্পোর্তকে জানিয়েছেন, ‘তিনি সর্বকালের সেরাদের একজন। গত বছর আমি যখন প্রতিপক্ষ হিসেবে তাঁর মুখোমুখি হয়েছিলাম, তখনই এটা বুঝেছি। আমার তো মনে হয় তিনি নিশ্চিন্তে আরও দু-তিন বছর খেলে যেতে পারবেন।’ এই বয়সেও যেভাবে ফিটনেস ধরে রেখেছেন টট্টি, সেটি সবার জন্য অনুকরণীয় বলেও মনে করেন রোনালদো। গোলডটকম।