টট্টির দুই চাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স ৩৮। এসে পড়েছেন ক্যারিয়ারের সায়াহ্নে। এই বয়সে সবাই যখন অবসরের কথা ভাবেন, তখন ব্যতিক্রম ফ্রানসেস্কো টট্টি। বলছেন, অবসরের আগে আরও দুটি চাওয়া আছে তাঁর। এক, রোমার হয়ে আরেকবার সিরি ‘আ’র শিরোপা জেতা। দুই, সিলভিও পিয়োলোকে ছাপিয়ে লিগের সর্বোচ্চ গোলদাতা হওয়া। কোরিয়েরে দেল্লো স্পোর্ত-তে লেখা কলামে এই দুই স্বপ্নের কথা জানিয়েছেন টট্টি। সিরি ‘আ’তে তাঁর গোলসংখ্যা ২৩৭। পিয়োলার চেয়ে পিছিয়ে ৩৭ গোলে। আর এই মৌসুমে ৯ ম্যাচ খেলে টট্টি করেছেন মাত্র ২ গোল। বোঝাই যায়, পিয়োলাকে ছাড়িয়ে যেতে অনেক পথ পাড়ি দিতে হবে রোমার অধিনায়ককে।’ রয়টার্স।