টট্টির ৩০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরের সপ্তাহেই পা দেবেন চল্লিশে। তার আগে কালই জন্মদিনের উপহার পেয়ে গেলেন ফ্রান্সেসকো টট্টি। পেশাদার ক্যারিয়ারে তিন শ গোলের মাইলফলক খুব বেশি ফুটবলার ছুঁতে পারেননি। কাল সাসসুয়োলোর সঙ্গে গোল করে সেই চূড়ায় উঠে গেলেন রোমা কিংবদন্তি। রোমার হয়ে টানা ২২ মৌসুমে গোল করার অবিশ্বাস্য রেকর্ডও হয়ে গেল। সেই ১৯৯৩ সালে অভিষেক মৌসুমে প্রথম গোল। তারপর থেকে প্রতি মৌসুমেই গোল করাটা অভ্যাসই বানিয়ে ফেলেছেন। টট্টির গোলও অবশ্য জেতাতে পারেনি রোমাকে, ম্যাচটা ড্র হয়েছে ২-২ গোলে।
টট্টির ৩০০ গোলের মধ্যে ২৪৪টি সিরি ‘আ’তে। এখানে সামনে আছেন শুধু একজন। ইতালির সিলভিও পিওলার ২৭৪ গোলের রেকর্ডটা অবশ্য এখনো বেশ দূরেই। এএফপি।

এক নজরে
ইংলিশ প্রিমিয়ার লিগ
টটেনহাম ১     :      ০ ক্রিস্টাল প্যালেস
সাউদাম্পটন ২ :   ৩ ম্যান ইউনাইটেড
লিভারপুল ১    :      ১ নরউইচ
সিরি আ
শিয়েভো ০       : ১ ইন্টার মিলান
রোমা ২           : ২ সাসসুয়োলো
জেনোয়া ০       : ২ জুভেন্টাস