টাইব্রেকার অমানবিক: তিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিতে
তিতে

টাইব্রেকার মানেই তো লটারি। এক দলের উল্লাস, আরেক দলের স্বপ্নভঙ্গ। পরের অনুভূতিটা লিওনেল মেসির চেয়ে বোধ হয় আর কারও ভালো জানা নেই। ব্রাজিলের নতুন কোচ তিতেও এখন মেসির পাশে দাঁড়াচ্ছেন। তাঁর মতে, টাইব্রেকার জিনিসটা খুবই নিষ্ঠুর একটা ব্যাপার।
ব্রাজিলের স্পোর্ত টিভিকে তিতে বলেছেন, বিজয়ী ঠিক করার জন্য তিনি টাইব্রেকারের কোনো বিকল্প খুঁজতে চান, ‘আমার মনে টাইব্রেকার অমানবিক একটা ব্যাপার। আমি বরং অন্য কোনো উপায়ই খুঁজে দেখব। অবশ্যই টাইব্রেকার টেকনিক্যাল ও মানসিক দক্ষতার একটা পরীক্ষা। কিন্তু সেটা অন্য কোনো উপায়েও হতে পারে।’ মেসির জন্য সহানুভূতি ঝরেছে তিতের কণ্ঠে, ‘টাইব্রেকারে ব্যর্থ হলে দলের গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়কে দোষ দেওয়াটা আমার কাছে ঠিক বিবেচনাপ্রসূত মনে হয় না।’ গোলডটকম।