প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনে হচ্ছিল, টাইব্রেকারটা অনন্তকাল ধরে চলবে। শেষ পর্যন্ত ৩০ শটে মীমাংসা হলো লিভারপুল-মিডলসবরোর ইংলিশ লিগ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচটার। পরশু একপর্যায়ে তো টানা ২০ শটেই গোল হলো। টাইব্রেকারে টানা গোল করার বিশ্বরেকর্ড ভাঙতে হলে অবশ্য আর ১০টি গোল করতে হতো। ২০১৩ সালে ইংল্যান্ডের হ্যাম্পশায়ার সিনিয়র কাপে প্রথম ২৯ শটে গোল করেছিলেন ব্রকেনহার্স্ট ও অ্যান্ডোভারের খেলোয়াড়েরা। ৩০তম শটটা মিস করে ১৫-১৪ গোলে হেরে যায় অ্যান্ডোভার। বিশ্ব ফুটবলের দীর্ঘতম ৪৮ শটের পেনাল্টি শ্যুটআউটটা হয়েছিল নামিবিয়ান কাপে। ২০০৫ সালের ওই ম্যাচে এফসি সিভিকস উইন্ডহোয়েককে ১৭-১৬ গোলে হারিয়েছিল কেকে প্যালেস। তিনটি করে শট নিতে হয়েছিল কয়েকজনকে।