টাইব্রেকারে জিতল রিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রীতি ম্যাচ, তাতে আবার ‘ম্যারাথন’ টাইব্রেকার! কাল এমনই এক টাইব্রেকারে নিষ্পত্তি হলো ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপের শেষ ম্যাচের। যেটিতে এসি মিলানকে হারিয়ে রিয়াল মাদ্রিদ হাতে তুলেছে ট্রফি। নির্ধারিত সময় গোলশূন্য, এরপর সরাসরি টাইব্রেকার। যা শুরু হয়ে যেন আর শেষই হতে চাইছিল না! শেষ পর্যন্ত জয়ী দলের নাম রিয়াল, স্কোরলাইন ১০-৯! প্রাক-মৌসুম প্রদর্শনী টুর্নামেন্টটির অস্ট্রেলিয়া অংশের ট্রফিটা আগেই জিতেছেন রোনালদোরা, কাল জিতলেন চীন অংশের ট্রফিও। এএফপি।