টাকা? ফুঁ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলবদলে মনের মতো খেলোয়াড় কিনতে পারছেন না। যাঁকে পছন্দ হয়, দামে পোষায় না। কমবেশি সব ক্লাবকেই তাই আপস করতে হয়। তবে লুই ফন গালের এই চিন্তা নেই। ম্যানচেস্টার ইউনাইটেড কোচের দাবি, টাকা নিয়ে অন্তত তাঁকে ভাবতে হয় না। বেশ কয়েক দিন থেকেই শোনা যাচ্ছে, বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় গ্যারেথ বেলকে রিয়াল মাদ্রিদ থেকে রেকর্ড অর্থে নিয়ে আসবে ইউনাইটেড। ফন গাল সেটা নিয়ে কিছু বলেননি, তবে টাকার জন্য যে ইউনাইটেড আটকাবে না সেটা পরিষ্কার করে দিলেন, ‘টাকা কোনো সমস্যা নয়!’ ফন গালকে যে গৌরী সেনের মতো অর্থ ব্যয়ের স্বাধীনতা পেয়েছেন, সেটা মৌসুমের শুরুতেই বোঝা গেছে। খেলোয়াড় কিনতে ১৮ কোটি ইউরো খরচ করেছে ইউনাইটেড, রেকর্ড গড়ে নিয়ে এসেছে অ্যাঙ্গেল ডি মারিয়াকে। গোলডটকম।