টাকা ফেরত দিতে হবে বার্সা-রিয়ালকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্প্যানিশ সরকারের কোষাগারে ৫০ লাখ ইউরো জমা দিতে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদকে নির্দেশ দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)। সরকারের কাছ থেকে বিভিন্ন সময়ে নেওয়া নানা সাহায্য, আয়কর রেয়াত ও কম মূল্যে দামি জমি নেওয়ার অভিযোগে এই আর্থিক জরিমানা করেছে ইইউ। শুধু বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদই নয়, টাকা ফেরত দিতে হবে ভ্যালেন্সিয়া, অ্যাথলেটিক বিলবাও, ওসাসুনা, এলচে ও হারকিউলিসকেও। আড়াই বছরের দীর্ঘ তদন্ত শেষে ইইউ কাল এই সিদ্ধান্ত নিয়েছে। স্পেনের ক্লাবগুলোর পাশাপাশি ইউরোপিয়ান কমিশন তদন্ত করেছিল হল্যান্ডের পাঁচ ক্লাব নিয়েও। তবে তদন্তে ডাচ ক্লাবগুলোর বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পায়নি ইইউ। এএফপি।