টানা কোপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৯৯ বছরে যে দল কখনো কোনো শিরোপা জিতেনি সেই চিলিই কিনা টানা দুটি কোপা আমেরিকা জিতল দুই বছরে! প্রথম শিরোপার আনন্দ পরের আসরেও টেনে এনেছে তারা। কোপায় সর্বশেষ এমন ঘটেছিল কোপার প্রথম দুই আসরে! ১৯১৬ ও ১৯১৭ আসরের শিরোপা জিতেছিল উরুগুয়ে। আরও দুবার (’২৩ ও ’২৪, ’৮৩ ও ’৮৭-এর আসর) এই কীর্তি আছে উরুগুয়ের। ব্রাজিলও এমনটা করেছে দুবার, ’৯৭ ও ’৯৯ এবং ২০০৪ ও ২০০৭ আসরে। তবে এদিক দিয়ে এগিয়ে আছে আর্জেন্টিনা। কোপায় তাদেরই আছে হ্যাটট্রিক। ১৯৪৫, ’৪৬ ও ’৪৭—টানা তিনটি কোপার আসর বসেছিল আর্জেন্টিনায় এবং প্রতিবারই শিরোপা জিতেছে তারা। এ ছাড়া (’২৭ ও ’২৯), (’৫৭ ও ’৫৯) ও (’৯১ ও ’৯৩)—আরও তিনবার টানা শিরোপা জিতেছে লা আলবিসেলেস্তেরা।