টানা জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু রাতে চ্যাম্পিয়নস লিগে এফসি বাসেলকে ১-০ গোলে হারিয়ে সব ধরনের প্রতিযোগিতায় টানা ১৫ ম্যাচে জয় পেল রিয়াল মাদ্রিদ। এই জয়যাত্রা শুরু হয়েছিল সেপ্টেম্বরে সান্তিয়াগো বার্নাব্যুতে, বাসেলকেই ৫-১ গোলে হারিয়ে! সব ধরনের ইউরোপীয় প্রতিযোগিতায় টানা জয়ের রেকর্ড ১৫ ম্যাচই। ১৯৬০-৬১ মৌসুমে মিগুয়েল মুনোজের অধীনে রিয়াল মাদ্রিদ এই কৃতিত্ব দেখিয়েছিল, তিন মৌসুম আগে এর পুনরাবৃত্তি করেছিল হোসে মরিনহোর রিয়াল। আনচেলত্তির দলের সুযোগ রয়েছে নতুন করে ইতিহাস লেখানোর। তবে চ্যাম্পিয়নস লিগে টানা ম্যাচ জয়ের রেকর্ডটা বায়ার্ন মিউনিখের। ২০১২-১৩ এবং ২০১৩-১৪ মৌসুমে টানা ১০ ম্যাচ জিতেছিল বায়ার্ন।