প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরও একবার সিরি ‘আ’র শিরোপা জিতল জুভেন্টাস, এ নিয়ে টানা পঞ্চমবার। টানা সবচেয়ে বেশিবার ইতালির শীর্ষ লিগ জয়ের হিসাবে নিজেদের রেকর্ডই স্পর্শ করল জুভেন্টাস। এর আগেও ১৯৩১ থেকে ১৯৩৫ পর্যন্ত টানা পাঁচবার সিরি ‘আ’র চ্যাম্পিয়ন হয়েছিল তুরিনের ক্লাবটি। তবে জুভেন্টাস ছাড়াও টানা পাঁচবার সিরি ‘আ’ জয়ের কীর্তি আছে তুরিনো ও ইন্টার মিলানের। ইউরোপের শীর্ষ ৫টি লিগ বিবেচনায় নিলে টানা সবচেয়ে বেশিবার ঘরোয়া লিগ জেতার রেকর্ডটা অবশ্য অলিম্পিক লিওঁর। টানা ৭ বার লিগ ওয়ান জিতেছে ক্লাবটি। শীর্ষ ৫টি লিগে টানা পাঁচ কিংবা এর চেয়ে বেশিবার শিরোপা জয়ের কীর্তি আর আছে শুধু স্পেনের রিয়াল মাদ্রিদের। জুভেন্টাসের মতোই তাদেরও দুবার এই কীর্তি। ইংল্যান্ড ও জার্মানিতে কোনো দল টানা তিনবারের বেশি লিগ জিততে পারেনি।