টার্মিনেটরের সঙ্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠিক সময়েই ‘দ্য টার্মিনেটরের’ দেখা পেলেন নেইমার। চোট লিওনেল মেসিকে কেড়ে নিয়েছে তিন সপ্তাহের জন্য, এ সময় নেইমারকেই তো প্রতিপক্ষের ‘টার্মিনেটর’ রূপে দেখতে চায় বার্সেলোনা। আর সে ব্যাপারে আরনল্ড শোয়ার্জেনেগারের চেয়ে কে আর ভালো বলতে পারবেন! টার্মিনেটর চলচ্চিত্রের নায়কের সঙ্গে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের দেখাও হলো পরশু। হলিউডের এই অভিনেতা নিজেই এসেছিলেন বার্সেলোনার অনুশীলনে। উদ্দেশ্য অবশ্য ব্যবসায়িক, ‘আরনল্ড ক্ল্যাসিক ইউরোপ’ নামের একটি শরীরগঠন প্রতিযোগিতার প্রচারে। সাক্ষাতের পর দুজনেরই মুগ্ধতা ছিল সমানে সমান। উচ্ছ্বসিত শোয়ার্জেনেগার ইনস্টাগ্রামে দুজনের সেলফি দিয়ে লিখেছেন, ‘ইউরোপে এসে সত্যিকারের এক চ্যাম্পিয়নের সঙ্গে দেখা হলো। নেইমার, দেখা করে ভালো লেগেছে বন্ধু।’ নেইমারও লিখেছেন টার্মিনেটর ছবির বিখ্যাত উক্তি, ‘আস্তা লা ভিস্তা, বেবি!’ ইএসপিএন।