টি-শার্টে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আকাশি-নীল রঙের টি-শার্ট। তাতে বড় একটা মুখের ছবি। ভালো করে লক্ষ করুন—ছবিটিতে দুজনের মুখ জোড়া লাগানো; বাঁ পাশে নিষিদ্ধ উয়েফা সভাপতি মিশেল প্লাতিনি, ডান পাশে নিষিদ্ধ ফিফাপ্রধান সেপ ব্ল্যাটার। ছবির ওপরে বড় করে লেখা—‘দুই চোর!’ কে পরে আছেন এমন টি-শার্ট সেটি না বললেও চলছে। ফিফার দুর্নীতির বিরুদ্ধে সব সময়ই সোচ্চার ডিয়েগো ম্যারাডোনা। সুযোগ পেলে সেটি জানিয়েও দেন। আবারও দিলেন এবং সেটি একটু অন্যভাবে। টি-শার্টটি পরে ছবি তুলেছেন আর্জেন্টাইন কিংবদন্তি। শুধুই ছবি? রীতিমতো বক্তব্যও দিয়েছেন। ফ্রান্সের রেডিও ইউরোপ ওয়ানে এক অনুষ্ঠানে ম্যারাডোনা বলেছেন, ব্ল্যাটার ও প্লাতিনি ফুটবলকে কৌতুক বানিয়ে রেখেছেন। দুজন আলাদা সংগঠনের হলেও আসলে দুর্নীতির বিষয়ে একে অন্যের সঙ্গেই আছেন বলেও মনে করেন ম্যারাডোনা। ওয়েবসাইট।