প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্র করলেই শিরোপা। গ্যালারিতেই উদ্যাপন করতে উন্মুখ রিয়াল মাদ্রিদের সমর্থকেরা। কিন্তু এর জন্য তো ম্যাচের টিকিট পেতে হবে আগে। মালাগা কর্তৃপক্ষ এরই মধ্যে জানিয়ে দিয়েছে সব টিকিট বিক্রি হয়ে গেছে। গ্যালারির ধারণক্ষমতা ৩০ হাজার। অথচ রিয়ালের মাত্র ৫৬০ জন সমর্থককে টিকিট দিতে পেরেছে মালাগা। এটা ঠিক যে মালাগা সফরকারী সমর্থকদের বেশি টিকিট দিতে চাইবে না। তবে আসল কারণ তা নয়। লা লিগার শিরোপা নির্ধারণী ম্যাচ। এই ম্যাচের টিকিটের কদরই আলাদা। সুযোগ বুঝে মুফতে কিছু ইউরো কামিয়ে নিতে কেউ কেউ টিকিট কালোবাজারিও করেছে। টিকিটের দাম বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। কিন্তু রিয়ালের সমর্থকদের জন্য দাম কোনো ব্যাপার নয়, শুধু টিকিট পেলেই হলো! মার্কা।