প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠের চেয়ে মাঠের বাইরেই খবর হন বেশি। ইদানীং মারিও বালোতেল্লি অবশ্য বিতর্ক ছড়ানোর নতুন একটা জায়গা পেয়ে গেছেন, টুইটার। সামাজিক এই যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় বালোতেল্লি, আর সেখানে কম হ্যাপা বাধাননি। ইংরেজি দৈনিক ডেইলি মেইল তাই এই ইতালিয়ান স্ট্রাইকারকে এই বছরের টুইটারের রাজা নির্বাচিত করেছে। এই বছরেই তো অন্তত দুবার বড় ধরনের তর্ক বাঁধিয়েছেন। লেস্টার সিটির কাছে হারের পর ম্যানচেস্টার ইউনাইটেডকে খোঁচা মেরে একটা টুইট করেছিলেন, সেটা ‘রিটুইট’ হয়েছে দুই লাখ বার। আর কদিন আগে একটা ছবি পোস্ট করে অভিযুক্ত হয়েছেন বর্ণবাদের জন্য। জরিমানার পাশাপাশি পেতে হয়েছে এক ম্যাচ নিষেধাজ্ঞাও। টেনিস খেলোয়াড় ক্যারোলিন ওজনিয়াকি হয়েছেন টুইটারের রানি। মেইল অনলাইন।