টুকিটাকি
জেরোম বোয়াটেংয়ের গোলে ইউরোপীয় প্রতিযোগিতায় ৮০০ গোলের মাইলফলক ছুঁয়েছে বায়ার্ন। জার্মান ক্লাবটির চেয়ে বেশি গোল করেছে শুধু রিয়াল মাদ্রিদ (১০০০) ও বার্সেলোনা (৯৭৯)।
এ নিয়ে রেকর্ড ১৪তম বার জয় দিয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু করল বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনা।
চ্যাম্পিয়নস লিগে নিজের নবম ও বার্সেলোনার হয়ে সপ্তম গোল করেছেন জেরার্ড পিকে। বার্সা ডিফেন্ডারদের মধ্যে ইউরোপে তাঁর চেয়ে বেশি গোল রোনাল্ড কোম্যানের (১০)।
চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডে রাউলকে ছুঁয়েছেন জাভি। দুজনেই খেলেছেন ১৪২টি করে ম্যাচ। ১৪১টি করে ম্যাচ খেলেছেন ক্যাসিয়াস ও গিগস।
নিজের মাঠে চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ ১৬ ম্যাচের প্রতিটিতে অন্তত একটি করে গোল করেছে চেলসি। নিজের মাঠে টানা ১৯ ম্যাচে অন্তত একটি করে গোল করার রেকর্ডটা রিয়াল মাদ্রিদের।
এক নজরে ফল
বায়ার্ন ১ : ০ ম্যান সিটি
রোমা ৫ : ১ সিএসকেএ মস্কো
বার্সেলোনা ১ : ০ অ্যাপোয়েল
আয়াক্স ১ : ১ পিএসজি
চেলসি ১ : ১ শালকে
মারিবর ১ : ১ লিসবন
পোর্তো ৬ : ০ বাতে বরিসভ
বিলবাও ০ : ০ শাখতার
* স্বাগতিক দল প্রথমে