টুকিটাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোনাকো-বেনফিকার ড্রটা ছিল চ্যাম্পিয়নস লিগের ২০০তম। সবচেয়ে বেশি ড্র এসি মিলানের (২১), এরপর ম্যানচেস্টার ইউনাইটেড (২০)।
টুর্নামেন্টে সবচেয়ে বেশি ম্যাচজয়ী খেলোয়াড় এখন ইকার ক্যাসিয়াস। পরশু ৮৫তম জয়ে রিয়াল অধিনায়ক পেছনে ফেলেছেন বার্সেলোনার জাভিকে (৮৪)।
লিভারপুলের সঙ্গে ম্যাচটি খেলেই টুর্নামেন্টে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডে জাভির পাশে বসেছেন ক্যাসিয়াস। দুজনই খেলেছেন ১৪৩টি ম্যাচ। দ্বিতীয় সর্বোচ্চ ১৪২টি ম্যাচ খেলেছেন রাউল।
এই প্রথম ইউরোপিয়ান প্রতিযোগিতায় নিজেদের মাঠে ৩ গোলের ব্যবধানে হারল লিভারপুল।
বুলগেরিয়ার প্রথম ক্লাব হিসেবে গ্রুপপর্বে জয় ও পয়েন্ট পেল লুদোগোরেৎস। পরশু সুইজারল্যান্ডের বাসেলকে ১-০ গোলে হারিয়েছে নবাগত দলটি।