টুকিটাকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৫৬ সালে শুরু হওয়া এশিয়ান কাপ বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম মহাদেশীয় ফুটবল টুর্নামেন্ট। ১৯১৬ সালে শুরু হওয়া কোপা আমেরিকা সবচেয়ে পুরোনো।
২০০৪ সাল পর্যন্ত জোড় সালে হলেও অলিম্পিক গেমস ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সঙ্গে সংঘর্ষ এড়াতে ২০০৭ সাল থেকে বিজোড় সালে অনুষ্ঠিত হচ্ছে এশিয়ান কাপ।
১৯৫৬ সালে হংকংয়ে প্রথম এশিয়া কাপে অংশ নিয়েছিল ৪টি দেশ। প্রথম চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া।
১৯৮৮ সালে প্রথম চূড়ান্ত পর্বে সুযোগ পাওয়া জাপানই এশিয়ান কাপের সফলতম দল। সাতবার অংশ নিয়ে ১৯৯২, ২০০০, ২০০৪ ও ২০১১ সালে চারবার চ্যাম্পিয়ন হয়েছে জাপান।
এশিয়ান কাপে হ্যাটট্রিক শিরোপা জেতা একমাত্র দল ইরান (১৯৬৮, ’৭২, ’৭৬)। ইরান এই তিনবারই চ্যাম্পিয়ন হয়েছে।
১৯৮৪ থেকে ২০০০ সাল পর্যন্ত টানা পাঁচ টুর্নামেন্টের ফাইনাল খেলেছে সৌদি আরব।