টুকিটাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম দল হিসেবে দুবার ট্রেবল জিতল বার্সেলোনা। এর আগে একবার করে জিতেছে সেল্টিক, আয়াক্স, পিএসভি, ইউনাইটেড, ইন্টার, বায়ার্ন।
একমাত্র খেলোয়াড় হিসেবে কোয়ার্টার ফাইনাল থেকে ফাইনাল পর্যন্ত টানা পাঁচ ম্যাচে গোল করলেন নেইমার
তিনটি চ্যাম্পিয়নস লিগ ফাইনালে গোল করালেন আন্দ্রেস ইনিয়েস্তা। এই কীর্তি নেই আর কারও।
প্রথমবারের মতো একই দলের দুজন খেলোয়াড় চ্যাম্পিয়নস লিগে অন্তত ১০ গোল করলেন (মেসি ও নেইমার)
চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড হলো জাভির (১৫১টি)। ক্যাসিয়াস খেলেছেন ১৫০টি।
চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশিবার রানার্সআপ জুভেন্টাস (ছয়বার)। পাঁচবার করে হয়েছে বায়ার্ন ও বেনফিকা।
একমাত্র খেলোয়াড় হিসেবে তিনটি আলাদা ক্লাবের হয়ে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে হারলেন প্যাট্রিস এভরা (মোনাকো, ইউনাইটেড, জুভেন্টাস)।
চারটি চ্যাম্পিয়নস লিগ জিতে ডাচ মিডফিল্ডার ক্লারেন্স সিডর্ফকে ছুঁলেন বার্সেলোনার মেসি, জাভি, ইনিয়েস্তা ও পিকে।