টুকিটাকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চমবারের মতো ইউরোপ-সেরা হওয়ার সুযোগ বার্সেলোনার সামনে। পাঁচ বা তার বেশি ইউরোপ চ্যাম্পিয়ন হয়েছে চারটি ক্লাব—রিয়াল মাদ্রিদ (১০), এসি মিলান (৭), লিভারপুল (৫) ও বায়ার্ন মিউনিখ (৫)।
পাঁচবার করে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে হেরেছে জুভেন্টাস, বায়ার্ন ও বেনফিকা। আজ হারলে চ্যাম্পিয়নস লিগে ফাইনালে সবচেয়ে বেশি হারের রেকর্ডটা এককভাবে হবে জুভেন্টাসের।
চ্যাম্পিয়নস লিগের তিন ফাইনালে গোল করা প্রথম খেলোয়াড় হতে পারেন লিওনেল মেসি। বার্সা ফরোয়ার্ড এর আগে গোল করেছেন ২০০৯ ও ২০১১ ফাইনালে।
এক নজরে বার্সা–জুভেন্টাস
| বার্সেলোনা | জুভেন্টাস | |
| লুইস এনরিকে | কোচ | মাসিমিলিয়ানো আলেগ্রি |
| ১৯৯২, ২০০৬, ২০০৯, ২০১১ | চ্যাম্পিয়নস লিগ ট্রফি | ১৯৫৮, ১৯৯৬ |
| ৫৯২ মিলিয়ন ইউরো | পুরো দলের মূল্য | ৩২০ মিলিয়ন ইউরো |
| ১০ জয়, ড্র নেই, ২ হার | এবারের চ্যাম্পিয়নস লিগে | ৭ জয়, ৩ ড্র, ২ হার |
| ২.৩৩ | ম্যাচ প্রতি গোল (পক্ষে) | ১.৩৩ |
| ০.৮৩ | ম্যাচ প্রতি গোল (বিপক্ষে) | ০.৫৮ |
| লিওনেল মেসি (১০) | সর্বোচ্চ গোলদাতা | কার্লোস তেভেজ (৭) |
ফাইনালের আগে

এটা আমাদের জন্য ঐতিহাসিক মৌসুম হতে পারে। এত বছরের ইতিহাসে বার্সেলোনা এর আগে একবারই ট্রেবল জিতেছে। এতেই বোঝা যায় কাজটা কত কঠিন। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।
লুইস এনরিকে
কোচ, বার্সেলোনা