টুকিটাকি
মুখোমুখি
মোট ম্যাচ ৮০
ড্র ২১
চিলির জয় ৬
আর্জেন্টিনার জয় ৫৩
কোপা আমেরিকায়
২৪
আর্জেন্টিনার জয়
১৮
চিলির জয়
০
ড্র
৬
আগের ৬ বার কোপা আমেরিকার আয়োজক চিলি থেকে ৪ বার শিরোপা জিতেছে আর্জেন্টিনা।
এর আগে শুধু ১৯৫৫ কোপার ফাইনালে মুখোমুখি হয়ে চিলিকে ১-০ গোলে হারিয়ে শিরোপাজয়ী আর্জেন্টিনা।
১৯৭৩ সালের পর আর্জেন্টিনাকে একবারই হারিয়েছে চিলি। ২০০৮ বিশ্বকাপ বাছাইপর্বে, জয় ১-০ গোলে।
চিলির বিপক্ষে সর্বশেষ ম্যাচে (১৭ অক্টোবর ২০১২) গোল করেছিলেন মেসি, আর্জেন্টিনা জিতে ২-১ গোলে।
ফাইনালের আগে
আর্জেন্টিনা আমাদের বিপক্ষে যেভাবে খেলেছে, ফাইনালেও সেভাবে খেললে আমি চিলির কোনো সুযোগ দেখি না।
প্যারাগুয়ের কোচ র্যামন ডিয়াজ
আর্জেন্টিনার বিপক্ষে শুধু ভালো খেললেই জেতা যায় না, ভাগ্যও লাগে।
আর্জেন্টিনাকে হারানো সর্বশেষ দল পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস
আমরা যদি এবারও না জিতি, সারা জীবন আক্ষেপ থেকে যাবে।
আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো
প্রতিপক্ষ যে-ই হোক, চিলি তাদের খেলার ধরন বদলায় না। ওরা আক্রমণাত্মক ফুটবলই খেলে।
আর্জেন্টিনার কোচ জেরার্ডো মার্টিনো
আমরা নিজের মাঠে খেলব, আমাদের সমর্থকদের সামনে। এসব ভালো খেলার অনুপ্রেরণা।
চিলির অধিনায়ক ক্লদিও ব্রাভো
আর্জেন্টিনা কঠিন প্রতিপক্ষ কিন্তু কিছুই অসম্ভব নয়। আমরা দেশের হয়ে কিছু জিততে চাই।
চিলিয়ান ডিফেন্ডার হোসে রোহাস