টুকিটাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নস লিগজয়ী প্রথম ফরাসি কোচ জিনেদিন জিদান। তাঁর আগে কোচ ও খেলোয়াড় হিসেবে এ ট্রফি জিতেছেন মাত্র ছয়জন।
জিদানের আগে পূর্ণকালীন কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম মৌসুমেই চ্যাম্পিয়নস লিগ জিতেছেন মাত্র সাতজন।
চ্যাম্পিয়নস লিগজয়ী প্রথম কোস্টারিকান খেলোয়াড় কেইলর নাভাস।
কখনোই চ্যাম্পিয়ন না হয়ে সবচেয়ে বেশিবার ফাইনাল খেলার রেকর্ডটি এখন অ্যাটলেটিকোর। এ নিয়ে তিনবার রানার্সআপ হলো তারা। দুবার করে রানার্সআপ হয়েছে ভ্যালেন্সিয়া (২০০০, ২০০১) ও রেঁস (১৯৫৬, ১৯৫৯)।
দুটি আলাদা ক্লাবের হয়ে চ্যাম্পিয়নস লিগজয়ী ১৩তম খেলোয়াড় হলেন টনি ক্রুস।
একাধিকবার ফাইনাল খেলে শিরোপা না-জেতা দ্বিতীয় কোচ ডিয়েগো সিমিওনে। তাঁর আগে দুবার ফাইনাল খেলেও শিরোপা জিততে পারেননি ভ্যালেন্সিয়ার সাবেক কোচ হেক্টর কুপার।